মাথা ব্যথা তীব্র হলে পড়ুন এই দোয়া

মাথা ব্যথা—ছোট একটি কষ্ট মনে হলেও, কখনো কখনো মাথা ব্যথা এতটাই তীব্র অনুভব হয় যে, সেটা আর সহ্যের সীমায় থাকে না। বরং পুরো দিনটা ভারি হয়ে উঠে। তখন নিরবে নিঃশব্দে শুধু সহ্য করে যেতে হয়। এই কঠিন মুহূর্তগুলোতেই একজন মুমিনের সবচেয়ে বড় আশ্রয় হলো তার রব। কারণ তিনিই আমাদের কষ্টের একমাত্র উপশমকারী, অন্তরের প্রশান্তিদাতা।

তাই একজন মুমিনের জন্য চিকিৎসার পাশাপাশি মহানবী (সা.)-এর শেখানো দোয়ার দিকেও মনোযোগী হওয়া জরুরি। দোয়াটি হলো-
أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

উচ্চারণ : আউজু বি-ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরুহ। অর্থ : আল্লাহর নামে আমি আল্লাহর অসীম সম্মান ও তাঁর বিশাল ক্ষমতার অসিলায় আমার অনুভূত এই ব্যথার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করছি।

হাদিস : ওসমান বিন আবুুল আস আসসাকাফি (রা.) বলেন, আমি রাসুল (সা.)-এর কাছে মারাত্মক ব্যথা নিয়ে উপস্থিত হলাম, যে ব্যথা আমাকে প্রায় অকেজো করে ফেলেছিল। রাসুল (সা.) আমাকে বলেন, তুমি তোমার ডান হাত ব্যথার স্থানে রেখে সাতবার এই দোয়া পড়ো।(ইবনে মাজাহ, হাদিস নম্বর : ৩৫২২)

Exit mobile version