ম্যাচ ফিক্সিংয়ের পেছনে ভারতীয় গ্যাংস্টার! বিশ্বকাপের অন্ধকার

আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বড় ধরনের ফিক্সিং কেলেঙ্কারির অভিযোগ ঘিরে তদন্ত শুরু করেছে International Cricket Council (আইসিসি)।

অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে গত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং কানাডা দল। ভারতীয় সংবাদমাধ্যম NDTV-এর প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, চেন্নাইয়ে অনুষ্ঠিত কানাডা–নিউজিল্যান্ড ম্যাচে একটি সন্দেহজনক ওভার থেকেই তদন্তের সূত্রপাত।

এছাড়া কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন CBC-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, কুখ্যাত লরেন্স বিষ্ণই গ্যাংয়ের সঙ্গে এই ঘটনার যোগসূত্র থাকতে পারে। গ্যাংটি কানাডায় সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত এবং একাধিক সহিংস ঘটনার সঙ্গে তাদের নাম জড়িত।

তদন্তে আরও উঠে এসেছে, দলীয় নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ পদে প্রভাব বিস্তারের চেষ্টা করা হতে পারে। এমনকি অধিনায়কত্ব পরিবর্তনের পেছনেও চাপ প্রয়োগ ও হুমকির অভিযোগ রয়েছে। আইসিসির দুর্নীতি দমন ইউনিট এখন পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করছে এবং সংশ্লিষ্ট ক্রিকেটারদের জিজ্ঞাসাবাদ চলছে।

Exit mobile version