আজ ২২/৪/২০২৬ তারিখ এ বাংলাদেশ রেলওয়ের জমিতে ঘোড়াশাল এলাকায় উচ্ছেদ অভিযান এর কথা ছিল, তার পরিপ্রেক্ষিতে রেলের কর্মকর্তারা সকালে নির্ধারিত এলাকায় উপস্থিত হন।
বাধার মুখে পরবর্তীতে স্থানীয় নেত্রীবৃন্দের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে তারা সাত দিনের জন্য উচ্ছেদ অভিযান স্হগিত করেন।
উল্লেখ করা যায় এখানে একটি বাজার ,পৌর ঈদ গাঁ ও খেলার মাঠ রয়েছে। বানিজ্যিক এলাকা হওয়ায় এ বাজারে ২৪ঘন্টই সাধারণ মানুষের আনাগোনা প্রায় ২ যুগ ধরে। একটি মাত্র খেলার মাঠ হওয়ায় এলাকার সমস্ত ছেলেরা এখানে খেলাধুলা করে,বয়স্করা সকাল সন্ধ্যা এখানে মুক্ত হাওয়ায় হাঁটাহাঁটি করে। ঈদগাঁহে হাজার হাজার মুসুল্লি নামাজ আদায় করবেন প্রতি ঈদের সময়।
এর পরিপ্রেক্ষিতে এলাকার সমস্ত লোকজনের দাবি তাদের এই খেলার মাঠ ,,ঈদ গাঁ,বাজার বাদ দিয়ে যেন সমস্ত উন্নয়ন পকল্প বাস্তবায়ন করা হয়।
