জাভি সিমন্সের আঘাত, বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি

আসন্ন বিশ্বকাপের আগেই বড় ধাক্কা খেল Xavi Simons। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন নেদারল্যান্ডসের এই তরুণ মিডফিল্ডার।

২০২২ সালে FIFA World Cup 2022-এ Netherlands দলে অভিষেক হলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে বদলি হিসেবে মাত্র ৭ মিনিট মাঠে নামার সুযোগ পেয়েছিলেন তিনি। এবারের বিশ্বকাপে নিজেকে প্রমাণ করার স্বপ্ন দেখছিলেন সিমন্স। কিন্তু ইনজুরিতে সেই স্বপ্ন ভেঙে গেছে। নিজের হতাশার কথা সামাজিক মাধ্যমে জানিয়ে সিমন্স লিখেছেন, “আজ বুঝতে পারছি জীবন কতটা কঠিন। আমার মৌসুম শেষ, হৃদয় ভেঙে গেছে।”

তিনি আরও জানান, দলের হয়ে লড়াই করা ও দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন ছিল তার, যা এখন আর সম্ভব নয়।
ইংল্যান্ডের ক্লাব Tottenham Hotspur-এর এই মিডফিল্ডার আরও বলেন, সময় লাগলেও তিনি মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং দলের পাশে থাকবেন।

গত ম্যাচে Wolverhampton Wanderers-এর মাঠ মলিনাক্সে ইনজুরিতে পড়েন সিমন্স। ম্যাচের ৬৩ মিনিটে স্ট্রেচারে মাঠ ছাড়ার সময়ই শঙ্কা দেখা দেয়, যা পরে সত্যি হয়। এদিকে ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আরও কয়েকজন তারকা ফুটবলার। তাদের মধ্যে রয়েছেন Rodrygo, Hugo Ekitike এবং Serge Gnabry।
এছাড়া শঙ্কায় রয়েছেন তরুণ তারকা Estevão Willian ও Lamine Yamal।

Exit mobile version