কাশিপুর-গোপালনগর সংযোগে সেতু নির্মাণের জোর দাবি

পাবনা জেলার ফরিদপুর উপজেলার কাশিপুর হইতে গোপালনগর বাজার পর্যন্ত এলাকায় স্থানীয়দের যাতায়াতের সুবিধার্থে একটি সেতু নির্মাণ করা অত্যান্ত অত্যন্ত জরুরী। এটি গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ও কৃষি পণ্য পরিবহন এবং স্বাস্থ্য সেবাসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কাশিপুর হইতে গোপালনগর বাজার পর্যন্ত একটি সেতু হলে অসুস্থ রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সহজে নিতে পারবে, স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা সহজে স্কুল প্রতিষ্ঠানে যেতে পারবে, কৃষকেরা গাড়ি দিয়ে তাদের ধান নিয়ে বাজারে সহজে যেতে পারবে এবং সাধারণ মানুষেরা প্রতিদিনের যাতায়াতে সুবিধা পাবেন। যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। ফরিদপুর উপজেলার কৃষি উন্নয়ন ও স্বাস্থ্যসেবা উন্নতির জন্য একটি দাবি সেতু নির্মাণ করা অত্যন্ত জরুরি।

এভাবে আক্ষেপ প্রকাশ করছিলেন এলাকার মানুষেরা, জমিতে উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে একদিকে কৃষকেরা যেমন বিড়ম্বনায় পড়ছেন, তেমনি শিক্ষার্থী এবং সাধারণ পথচারী ও অসুস্থ রোগীদের পড়তে হচ্ছে বিপাকে কাশিপুর ও গোপালনগর গ্রামের স্থায়ী বাসিন্দারা বলেন, স্বাধীনতার কত বছর পেরিয়ে যাচ্ছে, তবু আমরা আধুনিক সেবা থেকে বঞ্চিত। রাস্তা পারাপারের জন্য নেই একটি সেতু। একটি সেতুর অভাবে কত ভোগান্তি পোহাতে হয়। সেটা কেউ বুঝতে চায় না।

Exit mobile version