আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাজীপুরের গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রি স্বাস্থ্যসেবা কর্মসূচি আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১ মে) দিনব্যাপী আয়োজনে রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় সর্বোচ্চ ৩০% পর্যন্ত ছাড় দেওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শ্রমজীবী মানুষের জন্য সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। সকাল থেকেই বিভিন্ন কারখানা ও গার্মেন্টসের শ্রমিকদের ভিড় লক্ষ্য করা যায়।
হাসপাতাল পরিচালক কর্ণেল (অব.) ডা. সাজ্জাদ আহমেদ এ কে খান জিলানী জানান, শ্রমিক দিবস ছাড়াও নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে ৩০–৫০% পর্যন্ত ছাড় দেওয়া হয়ে থাকে।
