হত্যা মামলায় গ্রেপ্তার মোজাম্মেল হক বাবুর জামিন শুনানির আদেশ পিছিয়ে ৫ মে দিন ধার্য করেছেন হাইকোর্ট।
আজ রোববার (০৩ মে) আদালত এ দিন ধার্য করেন আদালত। এর আগে, শনিবার (০২ মে) তার জামিন শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছিল।
মামলার তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মেরুল বাড্ডার একটি বৌদ্ধ মন্দিরের সামনে গুলিবিদ্ধ হন তৌহিদুল ইসলাম ভুঁইয়া। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী ইসমত জাহান একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করা হয়। ওই মামলায় আদালতের নির্দেশে মোজাম্মেল হক বাবুকেও গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয় এবং পরদিন রমনা মডেল থানার মামলায় আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
