পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জুন মাসে ভারত অথবা চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ভারত থেকে বাংলাদেশে পুশইন প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে পুশইনের কোনো ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী আমাকে চীন সফরে আমন্ত্রণ জানিয়েছেন। এ সময় আমরা দুই দেশের সম্পর্কোন্নয়নে ব্যাপক আলোচনা করব।
বিস্তারিত আসছে…
