বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের ২০২৬ সালের হালনাগাদ তালিকাভুক্ত গীতিকারদের মধ্যে স্থান পেয়েছেন “দৈনিক কক্সবাজার সংবাদ”-এর সম্পাদক আমান উল্লাহ।
সম্প্রতি প্রকাশিত তালিকায় দেখা যায়, জেলার বিভিন্ন এলাকা থেকে একাধিক গীতিকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যেই সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত আমান উল্লাহর নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক সাড়া পড়েছে।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার সঙ্গে সম্পৃক্ত আমান উল্লাহর এই স্বীকৃতি কক্সবাজারের সৃজনশীল অঙ্গনের জন্য একটি উৎসাহব্যঞ্জক ঘটনা। বেতারের তালিকাভুক্ত গীতিকার হিসেবে তিনি এখন জাতীয় মাধ্যমে গান প্রচারের সুযোগ পাবেন।
এ বিষয়ে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিরা আশা প্রকাশ করে বলেন, এ ধরনের স্বীকৃতি নতুন প্রজন্মকে সাহিত্য ও সংগীতচর্চায় আরও আগ্রহী করে তুলবে।
গীতিকার আমান উল্লাহ বলেন, দীর্ঘদিনের চর্চার ফলাফল পেলাম, এ সম্মামনাকে ধারণ করে নিজেকে আরো গুছিয়ে সামনের দিনগুলোতে বাংলা ভাষার প্রচার সূরের মাধ্যমে জাগিয়ে রাখবো ।
উল্লেখ্য, বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার হওয়ার জন্য নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আবেদন ও যাচাই-বাছাই শেষে এই তালিকা চূড়ান্ত করা
