ত্রেভিজোতে শ্বাসকষ্টে এক বছর বয়সী বাংলাদেশি শিশুর মৃত্যু

ইতালির ত্রেভিজো প্রদেশের সান ফিয়র মিউনিসিপ্যালিটির ভিয়া ইউরোপা এলাকায় এই দুঃখজনক ঘটনা ঘটে। এক বছর বয়সী শিশু আহমেদ সিদরাতুল হঠাৎ করে তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হয়।

খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ত্রেভিজো থেকে একটি মেডিকেল হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। চিকিৎসক ও নার্সরা দীর্ঘক্ষণ চেষ্টা করেও শিশুটিকে বাঁচাতে ব্যর্থ হন এবং তাকে মৃত ঘোষণা করা হয়।

শিশুটি আগে থেকেই কিছু শারীরিক জটিলতায় ভুগছিল বলে স্থানীয় সংবাদসূত্রে জানা গেছে। শিশুটির বাবা সানি এবং মা প্রতিবেশীদের সহায়তায় দ্রুত ১১৮ (জরুরি সেবা) নম্বরে কল করে সাহায্য চেয়েছিলেন।

রাত আনুমানিক ৮:৩৫ মিনিটে এই জরুরি সংকেত দেওয়া হয়েছিল, কিন্তু পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণের বাইরে। এই আকস্মিক মৃত্যুতে ওই এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Exit mobile version