খাগড়াছড়ির পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দীর্ঘদিনের ইমামকে সম্মাননা ও রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৮ মে ২০২৬) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় জানানো হয়। এ সময় মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে ইমামের হাতে সম্মাননা স্বরূপ নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত মুসল্লি, মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তার দীর্ঘ ৩০ বছরের ধর্মীয় সেবা, নিষ্ঠা ও অবদানের প্রশংসা করেন।
বিদায় অনুষ্ঠানের অংশ হিসেবে সম্মানিত ইমামকে প্রাইভেটকারে করে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়, যা উপস্থিত সকলের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
জানা গেছে, তিনি প্রায় তিন দশক ধরে পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার বিদায়ে মুসল্লিদের মাঝে গভীর আবেগ ও কৃতজ্ঞতার প্রকাশ দেখা যায়।
পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে সম্মাননা ও বিদায় সংবর্ধনা

ছবি: সংগৃহীত