শালিক রেস্তোরাঁর মালিকসহ কয়েকজনের বিরুদ্ধে যুবক অপহরণ ও নির্যাতনের অভিযোগ

কক্সবাজারের কলাতলীর বিতর্কিত শালিক রেস্তোরাঁর মালিক নাসির উদ্দীন ও তার সহযোগীদের বিরুদ্ধে উঠেছে ভয়াবহ নির্যাতনের অভিযোগ। অভিযোগ রয়েছে, কৌশলে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে গিয়ে স্বাধীন নামের এক যুবককে টানা তিনদিন একটি অন্ধকার কক্ষে আটকে রেখে চালানো হয় নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন।

রোববার (১০ মে) বিকেলে কক্সবাজার বিমানবন্দর গেইট এলাকা থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকদের কাছে উঠে আসে নির্যাতনের সেই ভয়াবহ বর্ণনা।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, নির্যাতনের একপর্যায়ে তাকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে বাধ্য করা হয়। পাশাপাশি ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে তাকে নগ্ন করে আপত্তিকর ভিডিও ধারণ এবং জোরপূর্বক বিভিন্ন বক্তব্য রেকর্ড করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

নির্যাতনের কারণে যুবকের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বিমানে করে কক্সবাজার পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন স্বজনরা।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের অনেকেই বলছেন, বাস্তবের এই নির্মমতা যেন কোনো ক্রাইম থ্রিলার সিনেমাকেও হার মানিয়েছে।

তবে এ ঘটনায় অভিযুক্ত নাসির উদ্দীন বা সংশ্লিষ্টদের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিক বক্তব্য

Exit mobile version