কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলার পরোয়ানাভুক্ত ও ভূমি অপরাধ আইনের আসামী রয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার।
সরওয়ার আলম: ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী (চাকার দোকান) এলাকার মৃত ফজল করিমের পুত্র। (মাদক মামলার পরোয়ানাভুক্ত) মনছুর আলী: উত্তর খাঁনঘোনা এলাকার মোঃ ইছহাকের পুত্র। (মাদক মামলার পরোয়ানাভুক্ত) এরশাদুল হক: ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা এলাকার নুরুল ইসলামের পুত্র। (ভূমি অপরাধ মামলা) নুর হোসেন: পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী এলাকার আকতার হোসেনের পুত্র। (ভূমি অপরাধ মামলা)
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের পৃথক কয়েকটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেফতারকৃত আসামীদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, “থানা এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এই ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
