প্রিয়তমা আবাসিক হোটেলে পুলিশের হানা, গ্রেপ্তার ৪

মধ্যরাতে প্রিয়তমা আবাসিক হোটেলে অভিযান, ৪ তরুণ-তরুণী আটক মধ্যরাতে রাজধানীর ডেমরায় প্রিয়তমা আবাসিক হোটেলে আবারও অভিযান চালিয়েছে পুলিশ। সেখানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২ নারীসহ ৪ জনকে আটক করেছে ডেমরা থানা পুলিশ।

সোমবার (১১ মে) দিবাগত রাত দেড়টার দিকে মিরপাড়া মোড়ে অবস্থিত ওই আবাসিক হোটেলের ২০২ ও ২০৪ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- নারায়ণগঞ্জ সোনারগাঁও বারদী এলাকার মো. রকি (২৭), একই থানার আনন্দবাজার এলাকার মো. শান্ত (২৬), ঢাকা কদমতলী জুরাইন এলাকার জান্নাত (১৯), ও ঢাকা খিলগাঁও মাদারটেক রেলগেট এলাকার মীম আক্তার (২৭)।

এ বিষয়ে ডেমরা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ডেমরা থানার ওসি তাইফুর রহমান মির্জা বলেন, প্রিয়তমা আবাসিক হোটেলে গত কয়েক বছর ধরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল কর্তৃপক্ষ। এর আগেও বেশ কয়েকবার ওই হোটেলে পুলিশের একাধিক অভিযানে কয়েকজনকে গ্ৰেফতার করা হয়েছে। ওই হোটেলের বিরুদ্ধে ডেমরা থানায় মামলাও করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এই হোটেলে দীর্ঘ কয়েক বছর ধরে অসামাজিক কার্যকলাপ চলছিল। এখানে মাদক ও জুয়ার আসর বসে বলেও অভিযোগ রয়েছে। এ আবাসিক হোটেলের কারণে সামাজিক অবক্ষয় ক্রমেই বাড়ছে। নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে মাদকাসক্ত তরুণরাও। এছাড়াও যুবক ও বয়স্ক লোকরাও থেমে নেই।

Exit mobile version