কমলগঞ্জ উপজেলার শমসেরনগর চা বাগানের শিক্ষার্থী ঐশি রবিদাস (১৩) ২৭ মার্চ ২০২৬ তারিখে এর মৃত্যুর ঘটনায় স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, অনতিবিলম্বে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল চালু করা চা শ্রমিকরা শমসেরনগর চা ফ্যাক্টরীর সামনে মানববন্ধন করেন। এই সময় চা শ্রমিক নেতা রামভজন কৈরী, সিতারাম বিন, এয়াকুব আহমেদ, শ্রীকান্ত কানু, সংকর রবি দাস লক্ষীনারায়ণ রবি দাস, লছমি নারায়ণ রবি দাস আরো অনেক চা শ্রমিক ছিলেন।
তাই ১৩/৫/২০২৬ ইং সকাল ৮ঃ৩০ শমশেনগর অফিস গেইট।
আয়োজনেঃ শমশেনগর, কানিহাটি,বাঘীছড়া,দেওছড়া,ডাবলছড়া, আরো অন্যান্য চা বাগানের বাগান পঞ্চায়েত চা শ্রমিক ও ছাত্র, যুবক এই মানববন্ধনে যোগ হন।
চা শ্রমিক বাঁচলে, চা বাগানও বেঁচে থাকবে।
ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ২৭ মার্চ ২০২৬ তারিখে সকালে ক্যামেলিয়া ডানকান ব্রাদার্স ফাউন্ডেশন হাসপাতালে ভুল চিকিৎসায় রবিদাস টিলার চা শ্রমিক বাবুল রবিদাসের মেয়ে ঐশী রবিদাস (১৩) নামে ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ঘটে। এতে বিক্ষুব্ধ চা শ্রমিক-জনতা হাসপাতাল গিয়ে চিকিৎসকসহ স্টাফদের ঘেরাও প্রতিবাদ জানাতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসনসহ সচেতন ব্যক্তিবর্গ এগিয়ে আসেন। এক পর্যায়ে শ্রমিক-জনতার দাবীর মুখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনোয়ারুল ইসলাম লিখিতভাবে পদত্যাগ করে পুলিশ পাহারায় হাসপাতাল ত্যাগ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আলোচনার শর্ত ছিল অভিযুক্ত চিকিৎসক প্রস্থান করলেও অন্য চিকিৎসকগণ তাদের নিয়মিত কার্যক্রম চলমান রাখবেন। ঐ রাত্র পর্যন্ত চিকিৎসা কার্যক্রম চলমান ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। কিন্তু ২৮ মার্চ হতে আজ অবধি হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে। এ ঘটনায় চা শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বাগান পঞ্চায়েতগণ এ বিষয়ে বারংবার বাগান কর্তৃপক্ষ ও প্রশাসনের সাথে যোগাযোগ করলেও হাসপাতালটি চালু করে দেওয়ার জন্য কোনো উদ্যোগ এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না।
তথ্যানুসন্ধানকালে আরও জানা গেছে, হাসপাতালের উর্দ্ধতন কর্তৃপক্ষ ব্রিটেনের একজন প্রতিনিধি এরই মধ্যে বাগান কর্তৃপক্ষসহ ভূক্তভোগী পরিবারের সাথে সাক্ষাৎ করে সহমর্মিতা জ্ঞাপন করেছেন। ঐশির মৃত্যুর ঘটনায় তদন্তের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেও আশ্বস্ত করেন তিনি। এছাড়াও জেলা পর্যায়ে চিকিৎসক প্রতিনিধিগণ ভূক্তভোগী পরিবারের সাথে বৈঠক করে সাক্ষাৎকার নিয়েছেন বলে ভূক্তভোগী পরিবার জানিয়েছে।
ক্যামেলিয়া ডানকান হাসপাতালটি বন্ধ থাকায় মৌলভীবাজার ও হবিগঞ্জ সহ ৩৫টি চা বাগানের প্রায় লক্ষাধিক চা জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত চা শ্রমিক বৃন্দগন । গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মারফত বিষয়গুলো সামনে আসছে। হাসপাতালটি বন্ধ থাকার কারণে চিকিৎসা বঞ্চিতরা মৃত ঐশির পরিবারের প্রতি বিদ্বেষী হয়ে উঠছে। ফলে পরিবারটি নানারকম আশঙ্কায় দিনাতিপাত করছে। ঐশির মৃত্যুর শোক সইতে না পেরে তার দাদী সুখিয়া রবিদাস ক’দিন পূর্বে মৃত্যুবরণ করেছে। তাই পারিবারিক শোকের মাঝে আনুসাঙ্গিক মানসিক চাপ তাদের জন্য ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে উঠেছে। পরিবারের বক্তব্য: হাসপাতাল চালু হোক সেটি তাদেরও দাবী। কিন্তু তাদের বিষয়ে জনমনে বিদ্বেষ ও ঘৃণা ছড়ানো কোনো ভাবেই কাম্য নয়। এর সুষ্ঠু সমাধান রাষ্ট্রের দায়িত্বের মধ্যেই পড়ে।
মানবিকভাবে বিবেচনার দাবী রাখে। এই প্রেক্ষাপটে চা শ্রমিকরা আজকের মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে নিম্নোক্ত দাবিনামা উত্থাপন করেছেন
