মাদারীপুরে মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩ ও বিধিমালা-২০১৭ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ১৯ মে ) দিনব্যাপী কর্মশালাটি মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
ঢাকা মহাখালী জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে ও মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন মাদারীপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সরদার মোহাম্মদ খলিলুজ্জামান। এ সময় মাতৃদুগ্ধ বিষয় নিয়ে আলোচনা করেন ঢাকা মহাখালী জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ডা. শ্যামল কুমার এবং ক্লিনিশিয়ান ডা. ইকরামুল হক।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা আজরিন তন্বী এবং সহকারী পুলিশ সুপার (অপস্) বিমল চন্দ্র বর্মন। আরও উপস্থিত ছিলেন মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অখিল সরকারসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
