ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: ২৫ মে (সোমবার) সকালে গায়াবাড়ি ১ নং ওয়ার্ডের এলাকাবাসীর আয়োজনে আব্দুর রহমান মাসুদ প্রজেক্ট চেয়ারম্যান ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্যর সভাপতিত্বে,
নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে গুরুত্বপূর্ণ সড়ক মেরামত কাজের শুভ উদ্বোধন করেছেন নীলফামারী-১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি।
উদ্বোধনকালে তিনি বলেন, “গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সরকারের অগ্রাধিকারমূলক কাজের অন্যতম অংশ। জনগণের চলাচলের সুবিধা নিশ্চিত করতে পর্যায়ক্রমে এলাকার বিভিন্ন রাস্তা সংস্কার ও উন্নয়ন করা হচ্ছে।”
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান উপজেলা আমীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা নীলফামারী, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক কাজী মাওলানা হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি, মাওলানা কাজী রুকনুজ্জামান বকুল,
গয়াবাড়ি ইউনিয়ন আমীর,মাওলানা রেজাউল করিম মুকুল, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে চলাচলে দুর্ভোগ পোহানো এলাকাবাসী রাস্তা মেরামত কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, রাস্তা সংস্কার সম্পন্ন হলে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক সুবিধা হবে এবং এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে।
