পঞ্চগড় জেলার মে/২৬ মাসের শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে পঞ্চগড় সদর থানা। থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে সার্বিক কর্মমূল্যায়নের ভিত্তিতে এ স্বীকৃতি দেওয়া হয়।
অবৈধ মাদকদ্রব্য জব্দ,সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার এবং উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার সফলতার কারণে পঞ্চগড় সদর থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব সিফাত ই রাব্বান।
মঙ্গলবার (৯ জুন) জেলা পুলিশের মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা পর্যালোচনা সভায় পুলিশ সুপার মহোদয়
জনাব মোঃ আশরাফুল ইসলামকে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হওয়ার সন্মাননা স্মারক প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব ফরহাদ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) সামুয়েল সাংমা,অতিরিক্ত পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল),ডিআইও-১,গোয়েন্দা শাখা,কোর্ট ইন্সপেক্টর,সকল থানার অফিসার ইনচার্জ,টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
শ্রেষ্ঠ থানা নির্বাচিত হওয়া প্রসঙ্গে ওসি
জনাব মোঃ আশরাফুল ইসলাম বলেন,“এ স্বীকৃতি শুধু আমার নয়, পঞ্চগড় সদর থানার সব কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত পরিশ্রমের ফল।আমার থানায় আরও শ্রেষ্ট এসআই নির্বাচিত হয়েছে এসআই আসাদুজ্জামান ওশ্রেষ্ট ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন এএসআই তপন কুমার,কাজের স্বীকৃতি পাওয়া আনন্দের, এতে কাজের গতি বাড়ে। আমি উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞ।
