একটা অসহায় মা ৫ মাস বয়সী অ-সুস্থ নবজাতককে নিয়ে দির্ঘ ৩-৪ ঘন্টা যাবৎ এম্বুলেন্সের ভিতর আটকে ছিলো! গতকাল রাতে ভৈরব বাস স্টেশনে তুচ্ছ ঘটনা নিয়ে দুই গ্রামের দির্ঘ সংঘ-র্ষে পুরো ঢাকা-সিলেট-ময়মনসিংহ মহাসড়কে জ্যামে যানচলাচল বন্ধ হয়ে যায়।
আশুগঞ্জ থেকে আসা মেঘনার ওপারে এম্বুলেন্সে ঢাকায় হসপিটালে নেওয়ার পথে এই বাচ্চার মায়ের আহাজারি পুরো সড়কের মানুষকে কাঁদিয়েছে।
একটা এলাকার মানুষ কতটা অ-সভ্য হলে দুইদিন পর পর এইসকল কান্ড করতে পারে‚ এদেরকে প্রশাসনও নিয়ন্ত্রণ করতে পারেনা! এদের জন্য সিলেট‚ ব্রাহ্মণবাড়িয়া‚ কিশোরগঞ্জের সকল মানুষ আজ ভোক্তাভোগী। ইমার্জেন্সী রোগী তো ছিলোই তাছাড়া কত গুলো মানুষের যে বিদেশের ফ্লাইট মিস হইছে হিসাব ছাড়া।
প্রশাসনের উচিৎ ভৈরবের উপর দিয়ে একটা উড়াল সেতু বানিয়ে দেওয়া। যেন ট্রেন বাস উভয় চলতে পারে।
