বাবার জন্য নিজের লিভার দিলেন ১৯ বছর বয়সেই রাখি দত্ত

মাত্র ১৯ বছর বয়সেই রাখি দত্ত এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, যেটা অনেক প্রাপ্তবয়স্কও ভাবতে ভয় পান।

রাখি ভারতের কলকাতার এক তরুণী। তার বাবা সুদীপ দত্ত লিভারের রোগে ভুগছিলেন। ডাক্তাররা জানান, দ্রুত লিভার প্রতিস্থাপন না হলে তার জীবন বাঁচানো সম্ভব নয়।

তখন পরীক্ষা করে দেখা যায়- রাখির লিভার তার বাবার সাথে মিলে যায়। সঙ্গে সঙ্গে রাখি নিজের লিভার ডোনেশনের সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচার চলে টানা ১৫ ঘণ্টা। রাখির লিভারের প্রায় ৬৫% আলাদা করে বাবার শরীরে প্রতিস্থাপন করা হয়।

অপারেশনটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু বাবা-মেয়ে দুজনেই বেঁচে যান, আর প্রতিস্থাপন সম্পূর্ণ সফল হয়। রাখির জন্য পুরো বিষয়টাই বেশ চ্যালেঞ্জিং ছিল, কিন্তু সাহস আর ভালোবাসা দিয়ে তিনি সব বাধা জয় করেন।

Exit mobile version