রাজনীতি

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে থেকে এনসিপির উদ্যোগে একটি র‍্যালি বের হয়। র‌্যালি শেষে পথসভায় এ কথা বলেন তিনি।

র‍্যালিটি পুরাতন বাসস্ট্যান্ড হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

পরে পথসভায় বক্তব্যে সারজিস আলম বলেন, বোমা-ককটেল কিংবা ভয়ভীতি দেখিয়ে এনসিপির নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে।

এ সময় নাহিদ ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন এবং বিপুল নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button