চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. কাউসার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) বিকেলে কাউসারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া কাউসার আলী ফুলবাড়িয়ার উত্তর জোরবাড়িয়া গ্রামের ফজলুল হকের ছেলে ও স্থানীয় একটি পাঞ্জেগানা মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।

পরিবারের অভিযোগ, শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ ঘরে ঘুমিয়ে থাকা শিশুটিকে ধর্ষণ করে কাউসার। পরে ভিকটিমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ হাসানুল হাসান বলেন, চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কাউসার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মেডিকেল রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version