সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের শোক র‌্যালি-মিছিল

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে ১৫ আগস্ট উপলক্ষে বিক্ষোভ মিছিল ও শোক র‌্যালি করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা।

মিছিল থেকে নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসম্পাদক মেহেদী হাসান সাকিবের নেতৃত্বে আজ বুধবার অনুষ্ঠিত এই মিছিলে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে নেওয়া হবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা।

 

 

বাংলা ম্যাগাজিনএআর

 

 

Exit mobile version