খুলনা

কলকাতার আগুনে নিহত দেবাশীষের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন আমির হামজা

ভারতের কলকাতার একটি হোটেলে অগ্নিকান্ডের ঘটনায় নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের মেয়ের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন এমপি আমির হামজা। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন সংসদ সদস্য।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের আরুয়াপাড়ায় দেবাশীষ দত্তের বাসভবনে যান তিনি।

পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমির হামজা বলেন, দেখে আসলাম, সাক্ষাৎ করে আসলাম। আমাদের সরকারি যেটুকু সাহায্য আছে, তা আমি দেখব। ব্যক্তিগতভাবে মেয়েটির স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে তার লেখাপড়ার দায়িত্ব যতটুকু পারা যায়, সর্বোচ্চটা আমরা দেখছি। তাদের পারিবারিকভাবে আমি মাঝে মাঝে আমার পিএ ও ব্যক্তিগত কর্মকর্তাদের দিয়ে খোঁজখবর নেব।

আমাদের সরকারি যতটুকু সহযোগিতা আছে, তা করব। এ ছাড়া তার একটি ছোট্ট কন্যা রয়েছে, তার লেখাপড়ার দায়িত্ব নেওয়া হবে। আমরা জাতি, ধর্ম বা বর্ণ বুঝি না; আমরা আগে মানুষ ভাবি। আল্লাহ আমাদের মানুষের কল্যাণের জন্যই বের করেছেন, আমরা মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি-উল্লেখ করেন তিনি।

এআর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button