শপথের পর জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।
জাতীয় স্মৃতিসৌধে আজ শনিবার দুপুরে ফুল দিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়।

নতুন দায়িত্ব পাওয়া চার মন্ত্রী হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

 

Exit mobile version