নড়াইলের লোহাগড়া উপজেলায় নাশতা মামলার মো.উজ্জাল মোল্যা (৩৮),শেখ ছগির উদ্দিন সনেট (৩৫), আ.কাদের শেখ (৩০), আ.আলামি ফকির (৩২) ও জিল্লুর রহমান (৫৬) নামের ৫ জনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন পুলিশ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার রাজোপুর গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে মো.উজ্জাল মোল্যা (৩৮), লক্ষীপাশা গ্রামের শেখ ইউনুস আলীর ছেলে শেখ ছগির উদ্দিন সনেট (৩৫) উপজেলার বাবরা গ্রামের সাহিদুর শেখের ছেলে আ.কাদের শেখ (৩০), একই উপজেলার জালালসী গ্রামের হুমায়ুন ফকিরের ছেলে আলামি ফকির (৩২) ও লক্ষীপাশা গ্রামের মৃত শেখ বোরহান উদ্দিনের ছেলে জিল্লুর রহমান (৫৬)
শনিবার (২২ আগস্ট) বিকেলে ১৭ জনকে আসামি করে লোহাগড়া একটি নাশকতা মামলা দায়ের করেন মো.জাহিদুল আলম ঝুনু, মামলা নাম্বার ১৭।
উল্লেখ্য, লোহাগড়া উপজেলায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (২১ আগস্ট) জুম্মায় নামাজের পর উপজেলার জয়পুর ইউনিয়নের নারান্দিয়া রেলস্টেশনের পাশে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দেখা যায়, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লোহাগড়া উপজেলা যুবলীগ নেতা শেখ সদর উদ্দিন শামীম এর নেতৃত্বে লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রোমান রায়হান লোহাগড়া শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ওহিদ কাজীরসহ লোহাগড়া উপজেলা যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা মিছিলটি অংশ গ্রহণ করেন এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান ও বিক্ষোভ প্রতিবাদ মিছিল করে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহমান বার্তা বাজারকে বলেন, নাশকতা মামলার ৫ জনকে গ্রেফতার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
