জামায়াত আমীরের হুঁশিয়ারি: ২৪’র সেনারা বেঁচে আছে, অভ্যুত্থান ছিল রিহার্সেল

জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান আজ রোববার বলেছেন, ফ্যাসিস্টদের দোসররা আবারও সক্রিয় হচ্ছে। তাদের মনে রাখা উচিত ২৪’র সেনারা এখনো বেঁচে আছে।’

তিনি বলেন, ‘২৪’র অভ্যুত্থান চুড়ান্ত যুদ্ধ ছিল না, এটা ছিল রিহার্সেল। যারা ২৪’র অভ্যুত্থানকে ফাইনাল আন্দোলন ভাবছেন, তারা ভুল করছেন।’

বিরোধী দলীয় নেতা বলেন, ‘১৫ বছরের ফ্যাসিবাদী সরকার যে পথে হেঁটেছে বর্তমান সরকার সেই পথেই হাঁটছে। বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদী রাস্তায় আর কাউকেই চলতে দিবে না।’

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৫ বছরে আমরা কোথায় দাঁড়ালাম। এদেশ থেকে সরকার প্রধান, তার আত্মীয়স্বজন, জাতীয় মসজিদের ইমাম এবং বিচারপতিদের পালাতে হয়।’

শফিকুর রহমান বলেন, ‘পতিত ফ্যাসিস্টরা এ দেশকে পিছিয়ে দিয়েছে।’

‘ইতিহাস বলে একবার যারা অপকর্ম করে দেশ থেকে পালিয়ে যায়, তারা আর দেশে ফেরেনা’-উল্লেখ করেন জামায়াত আমির।

 

Exit mobile version