৪ দূতাবাসে চাঁদার দাবিতে ইমেইল: ডিবি প্রধানের নতুন তথ্য

ডিএমপি মিডিয়া সেন্টারে আজ রোববার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম দূতাবাসে হুমকির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বাংলাদেশে অবস্থিত চীন, তুরস্ক ও পাকিস্তানসহ ৪ দূতাবাসে এবং দেশের সরকারি কয়েকটি দপ্তরে চাঁদার দাবিতে ই-মেইল পাঠিয়ে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।

পরে ডিবি সূত্র ৩ দূতাবাসের নাম নিশ্চিত করেছে। ডিবি প্রধান বলেন, একটি অপরাধী চক্র ইন্টারনেটের মাধ্যমে ই-মেইল পাঠিয়ে কূটনৈতিক জোনের বিভিন্ন দূতাবাসে হুমকি দিচ্ছে এবং চাঁদা আদায়ের চেষ্টা করছে। এই চক্রটি সাধারণ ও নিরীহ মানুষের বিকাশ নম্বর ব্যবহার করে ই-মেইল পাঠায়, যারা নিজেরাও জানে না যে তাদের নম্বর এই কাজে ব্যবহৃত হচ্ছে।

 

আমাদের প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি কেবল চাঁদাবাজি নয়, বরং কাউকে হয়রানি করা বা ব্যক্তিগত শত্রুতার জের ধরে হতে পারে।এ ছাড়া, বিদেশি রাষ্ট্রদূত ও দূতাবাসগুলোর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এই চক্রের অন্যতম উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে-উল্লেখ করেন তিনি।

Exit mobile version