রংপুরে শিক্ষক গণপতি সপরিবারে হত্যা: জামায়াতের বিক্ষোভ, প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।

দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারা।

রোববার নগরীর টাউন হল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন জামায়াতে ইসলামীর রংপুর মহানগর কমিটির নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল।

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান, সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন হাসান, মহানগর প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া, হাজিরহাট থানা আমির বেলাল হোসেন, মহানগর ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সাজ্জাদ হোসাইন প্রমুখ।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়বে।

এ সময় ঘটনার মূল কারণ খুঁজে বের করতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল।

Exit mobile version