রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় অভিনন্দন জানিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং।
ঢাকায় চীনা দূতাবাস থেকে আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিনন্দন বার্তায় শি জিনপিং লিখেছেন, ‘চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৫১ বছর ধরে, চীন এবং বাংলাদেশ সর্বদা একে অপরকে সমান হিসাবে সম্মান করে এবং একে অপরের মূল স্বার্থ এবং প্রধান উদ্বেগের সঙ্গে জড়িত বিষয়গুলোতে একে অপরকে সমর্থন ও আধুনিকীকরণের নিজ নিজ পথ অনুসরণ করে। চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।’

শি জিনপিং বার্তায় আরও জানান, ঐতিহ্যগত বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাওয়া, কৌশলগত যোগাযোগ জোরদার করা, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা বৃদ্ধি এবং সব খাতে সহযোগিতা বিনিময় সম্প্রসারণে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছেন, যাতে দুই জাতির জন্য আরও বেশি উপকার হয়।

Exit mobile version