অসুস্থ জামায়াত এমপি আব্দুল গফুর কুষ্টিয়া মেডিকেলে, শঙ্কামুক্ত

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির মো. আব্দুল গফুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে সংসদ সদস্যের একান্ত সচিব মেহেদী হাসান মুকুল এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মেহেদী হাসান মুকুল বলেন, ‘সোমবার সন্ধ্যায় সংসদ সদস্য স্যারকে জ্বর এবং পায়ের সমস্যা নিয়ে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তিনি শঙ্কামুক্ত আছেন।’

Exit mobile version