আশুগঞ্জে ঈদে মিলাদুন্নবী: বর্ণাঢ্য জশনে জুলুসে হাজারো মুসল্লীর অংশগ্রহণ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে চরচারতলা সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল ( ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লার নেতৃত্বে চরচারতলা সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে জশনে জুলুসটি বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর প্রদক্ষিণ করে ফের মাদ্রাসায় মাঠে গিয়ে শেষ হয়। জুলুসে বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য নবীপ্রেমী ধর্মপ্রাণ হাজার হাজার মানুষ এতে অংশ নেয়। পরে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় আশুগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ অধ্যক্ষ কাজী মো. মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন এলাকার সর্বস্তরের সুন্নি জনতা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও সিরাজিয়া দরবার শরীফের ভক্তবৃন্দ।

Exit mobile version