দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন বিএনপি।
এর মধ্যে ১ সেপ্টেম্বর সকাল ৯টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ৫ সেপ্টেম্বর আলোচনা সভায় বক্তব্য রাখবেন শীর্ষ নেতারা।
আজ বুধবার নয়াপল্টনে বিএনপির যৌথসভার শুরুতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি জানান, সেপ্টেম্বরের উপযুক্ত সময়ে আরও দুটি কর্মসূচি পালন করা হবে। এর একটি উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ করবেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও বৃক্ষরোপনে নেতৃত্ব দেবেন আরেক যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি জানান, এর বাইরেও বেশ কিছু কর্মসূচি থাকবে। এগুলোর খসড়া দলীয় চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে ঠিক করা হবে।
