বগুড়ায় ইয়াবাসহ জামায়াত কর্মী গ্রেপ্তার: জামায়াত বলছে ‘আমাদের কেউ নয়

বগুড়ার শাজাহানপুরে ৪৫ পিস ই’য়া’বা ট্যাবলেটসহ এক জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মাঝিড়া কালিবাড়ি রোডের একটি ওষুধের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই যুবকের নাম মারুফ হাসান ওরফে বাবু (৩৫)। তিনি উপজেলার চুপিনগর উত্তরপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে। স্থানীয়দের মতে তিনি জামায়াতের কর্মী। দলের মিছিল মিটিংয়ে নিয়মিত অংশ নিতেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে শাজাহানপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, মাঝিড়া কালিবাড়ী রোডে বিলাসী মেডিসিন স্টোরের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে ডিবির এসআই আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪৫ পিস ই’য়া’বা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ৪ দশমিক ৫ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বগুড়ার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। বুধবারও বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে ওই এলাকায় অবস্থান করছিলেন।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আব্দুল কুদ্দুস বলেন, ‘এ ঘটনায় মারুফ হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।’

এদিকে এজাহারে উল্লেখ করা হয়েছে, গ্রে’প্তারের সময় পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে পড়ে গিয়ে মারুফ হাসান আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অপরদিকে শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শহীদুল ইসলাম বলেন, ‘মারুফ হাসান জামায়াতের স্বঘোষিত কোনো কর্মী নন। দলের কোথাও তার নাম নেই। ৫ আগস্টের পর কেউ এসে মিছিল মিংটিয়ে অংশ নিলেই তিনি জামায়াত হয়ে যায় না। জামায়াত একটি নিয়মতান্ত্রিক দল। যে কেউ এসে সদস্য হতে পারেন না।’

Exit mobile version