দিনভর নাটকীয়তার পর অবশেষে প্রসঙ্গে শিল্পকলাতেই এনসিপির সভা ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভার স্থান নিয়ে দিনভর নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত আবারও জেলা শিল্পকলা একাডেমিতেই সভা করার সিদ্ধান্ত হয়েছে।

আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির এ সাংগঠনিক সমন্বয় সভার পুনরায় অনুমোদন পায় এবং রাত ৭টায় অনুষ্ঠান শুরু হয়েছে। এতে দলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন।

এর আগে, শিল্পকলা একাডেমিতে সভা আয়োজনের কথা থাকলেও কওমি ছাত্র ঐক্য পরিষদ একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে প্রশাসনের পক্ষ থেকে শিল্পকলার ভেন্যু বাতিলের কথা জানানো হয়।

এরপর সভার স্থান হিসেবে প্রথমে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর এবং পরে জেলা পরিষদ মিলনায়তনের নাম আসে। তবে শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও শিল্পকলা একাডেমিকেই সভাস্থল হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এদিকে, শনিবার দুপুরে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় এনসিপি নেতৃবৃন্দ ও কওমি ছাত্রদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর কওমি ছাত্ররা শিল্পকলায় ঘোষিত তাদের কর্মসূচি থেকে সরে আসেন এবং এনসিপির কর্মসূচিতেও কোনো ধরনের বাধা না দেওয়ার কথা জানান।

Exit mobile version