গুম প্রতিরোধ দিবসে স্পিকারকে স্মারকলিপি ১১ দলীয় ঐক্যের, কী দাবি জানানো হলো?

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে সংসদ অভিমুখে পদযাত্রা শেষে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতারা।

আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগ আমলে গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের সভাপতিত্বে ‘বাংলাদেশ গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্মারকলিপি দেওয়া শেষে হাসিনুর রহমান বলেন, ‘আমরা অনেক আশা নিয়ে স্পিকারের কাছে গিয়েছিলাম। আমরা সবগুলো বিষয় তাকে জানিয়েছি। তিনি সুন্দরভাবে শুনেছেন এবং আমাদের সঙ্গে কোনো দ্বিমত করেননি। তিনি সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানিয়েছেন।’

স্মারকলিপিতে অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের প্রতিবেদনে দেওয়া সুপারিশগুলো কোনো পরিবর্তন ছাড়াই আইনে পরিণত করা এবং বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের রাষ্ট্রীয় মর্যাদাসহ কয়েকটি দাবি জানানো হয়।

পদযাত্রায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ, জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ ১১ দলের নেতাকর্মীরা অংশ নেন।

Exit mobile version