স্পিকারকে পিটিয়ে হত্যা, জুতা ছোড়াছুড়ির কালো ইতিহাসে ফিরতে চাই না’: তাহের

অতীতে সংসদে স্পিকারকে পিটিয়ে হত্যা এবং জুতা ছোড়াছুড়ির মতো ঘটনা ঘটেছে উল্লেখ করে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বললেন, ‘অতীতে তো স্পিকারকে পিটিয়ে মারা হয়েছে, ডেপুটি স্পিকার শাহেদ আলী সাহেবকে হত্যা করা হয়েছে, জুতা ছোড়াছুড়ি হয়েছে। আমরা সেই কালো ইতিহাসে ফিরে যেতে চাই না।’

আজ রোববার জাতীয় সংসদে স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠন নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যের একপর্যায়ে সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন,

তিনি বলেন, সংসদে বিরোধী দলের সদস্যসংখ্যার অনুপাতে ২৬ শতাংশ স্থায়ী কমিটির সদস্য পদ পাওয়ার কথা। একইভাবে কমিটিগুলোর সভাপতির পদেও ২৬ শতাংশ পাওয়ার প্রত্যাশা ছিল বিরোধী দলের। কিন্তু এখন পর্যন্ত কোনো মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দলের কাউকে দেওয়া হয়নি।

চিফ হুইপের সঙ্গে ফোনালাপের প্রসঙ্গ তুলে বিরোধী দলীয় উপনেতা বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ নিলে তাদের সভাপতি পদ দেওয়া হবে-এমন কোনো সমঝোতা হয়নি।

‘প্রধানমন্ত্রী বলেছিলেন, এটি জনগণের সংসদ। তাই বৈষম্যবিরোধী এই সংসদে বিরোধী দল হিসেবে আমাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা উচিত’-উল্লেখ করেন তিনি।

Exit mobile version