ইরানের বিধ্বংসী প্রতিশোধের হুমকি: লারাক দ্বীপে মার্কিন হামলার কঠোর জবাব

লারাক দ্বীপে মার্কিন হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি।। তিনি ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, এই প্রতিশোধ হবে ‘বিধ্বংসী’ এবং ‘আরো বেশি বেদনাদায়ক’।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া দুটি পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন। এর মধ্যে একটি ফারসি, অন্যটি ইংরেজিতে প্রকাশ করেন তিনি।

আজিজি ফারসিতে লেখেন, ‘নিঃসন্দেহে, কোনো মাত্রার অপরাধই জবাবহীন থাকবে না; এমন এক জবাব, যা হবে বিধ্বংসী, আরো বেশি বেদনাদায়ক এবং শিক্ষণীয়, যা আপনাদের ব্যর্থতার শৃঙ্খলকে পূর্ণতা দেবে।’ তিনি আরো বলেন, ‘ভয় ও আতঙ্ক নিয়ে অপেক্ষা করুন!’

সূত্র: জিও নিউজ

Exit mobile version