ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম হুঁশিয়ার দিয়ে বললেন, ফুটপাত দখল করে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না, আইন অমান্য করলে গ্রেপ্তারসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আজ মঙ্গলবার সকালে চাঁনখারপুল মোড় হতে বকশীবপর্যন্ত ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনাকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
প্রশাসক বলেন, ‘লাইসেন্স ছাড়া যত্রতত্র ব্যবসা করা যাবে না। হকারদেরও লাইসেন্স দেয়া হবে। লাইসেন্স নিয়ে হকারদের নীতিমালার আলোকে ব্যবসা পরিচালনা করতে হবে।’
এছাড়া হকারদের জন্য শুক্র ও শনিবার বিকেল ৪টা থেকে মতিঝিলে হলিডে মার্কেট বসানোর ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক।
