ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা দক্ষিণ শাখার আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে রাসেল-আরিফ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কুমিল্লা জেলা দক্ষিণ শাখার আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এন রাসেল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফ হোসাইন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে শাহাদাত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—

সিনিয়র সহ-সভাপতি: নিয়াজ মাহমুদ, সহ-সভাপতি: মোঃ ইমরান খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: রায়হান মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক: সাকিব রানা, সহ-সাংগঠনিক সম্পাদক: সাখাওয়াত মজুমদার সানি, দপ্তর সম্পাদক: রাকিব হোসাইন, প্রচার সম্পাদক: রাহাতুল হাসান পরশ, অর্থ সম্পাদক: মোজাম্মেল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: আব্দুল কাদের, ছাত্রী বিষয়ক সম্পাদক: নাজমিয়া ইসলাম নূর, রাজনৈতিক প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক: আব্দুল মোতালেব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মেহেদী হাসান ইব্রাহিম।

এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সিফাত, হাসান তারেক, শামীম ফয়সাল ও হিমেল চৌধুরী।

এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি

নতুন কমিটি অনুমোদনের মধ্য দিয়ে কুমিল্লা জেলা দক্ষিণ শাখায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে শিক্ষার্থীদের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন দায়িত্বপ্রাপ্তরা।

কেন্দ্রীয় সংসদের অনুমোদনের পর নতুন নেতৃত্বের মাধ্যমে কুমিল্লা জেলা দক্ষিণ শাখার বিভিন্ন ইউনিটকে আরও সক্রিয় ও সুসংগঠিত করার পাশাপাশি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে।

Exit mobile version