জিরোপয়েন্ট-সদরঘাট হকারমুক্ত ঘোষণা, মতিঝিলে নাইট মার্কেট

ঢাকা দক্ষিণ সিটির প্রসাশক আব্দুস সালাম জানিয়েছেন, জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না।

রাজধানীর পল্টনে আজ বৃহস্পতিবার সকালে মেট্রোরেল স্টেশনের নিচে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্দোগে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, ‘মতিঝিলে বেলা চারটার পর নাইট মার্কেট চালু হয়েছে। সেখানে নির্দিষ্ট সময়ের জন্য হকার বসবে।’

ঢাকা দক্ষিণ সিটির প্রসাশক আব্দুস সালাম বলেন, ‘সারা দেশে প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৩ লাখ বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছে, যেখানে এরই মধ্যেই ৭০ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে।’

আব্দুস সালাম বলেন, ‘দক্ষিণ সিটি পুরান ঢাকায় অবস্থিত হওয়ায় এ শহর পরিকল্পিত শহর গড়ে ওঠেনি। ফলে, যেখানে-সেখানে ভাসমান দোকান, কারখানা গড়ে উঠেছে। ভাসমান দোকান, ও ফুটপাতেট দোকানগুলো পরিবেশ দূষণ করছেন।’
দূষণ ঠেকাতে নানা উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, বলেও জানান তিনি।

Exit mobile version