ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী কাটাবন কেন্দ্রীয় মসজিদের সম্মুখ থেকে নির্বাচনি জনসংযোগ করবেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি।
রাজধানীর গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ঢাকা-৮ আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী।
