জুলাই বিপ্লববিএনপিরাজনীতি

আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না

বিএনপিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্য প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আগামীতে রাষ্ট্রক্ষমতায় বিএনপির আসার জোরালো সম্ভাবনা দেখেই দলটিকে বিতর্কিত করার চেষ্টা চলছে। আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না।

আজ রোববার সকালে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘বিএনপি এখন ধৈর্য ধরে সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে।’

তিনি বলেন, ‘জুলাই সনদে চূড়ান্ত সিদ্ধান্তে অনেক রদবদল ও ত্রুটি রয়েছে। এই ইস্যুতে জাতির সাথে প্রতারণা করা হয়েছে- জনগণ তা বুঝে ফেলেছে। অথচ প্রধান উপদেষ্টা ও সরকার নীরব আছে।’

তিনি আরো বলেন, সরকারকে এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো: জহিরুল ইসলাম শাকিল, সহসভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু, দফতর সম্পাদক মো: এরফান আহমেদ সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button