অন্যান্য দলজাতীয়নির্বাচন

প্রার্থীতা চূড়ান্তকরণ সভা শুরু করেছে গণধিকার পরিষদ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের দলীয় অবস্থান ও প্রার্থী চূড়ান্তকরণ সংক্রান্ত আলোচনা সভা শুরু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর বাড্ডায় এলেন কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা শুরু হয়েছে ।
এ আলোচনা সভায় সিদ্ধান্ত নেয়া হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ এককভাবে নাকি জোটগতভাবে অংশগ্রহণ করবে।

আলোচনা সভায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান সঞ্চালনা করছেন।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন জেলা-মহানগর ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত হয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button