মা খালাদের নিয়ে সংসদে যাব ইনশাআল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, মা খালাদের নিয়ে ৫০০ ভোট পাওয়ার জন্য মাঠে নেমেছি। মা খালারা যদি চায় ৫০০ না ৪ লাখ ভোট পেয়ে সংসদে যাব ইনশাআল্লাহ। নিচু বংশের মানুষকে আমি নিয়ে সংসদে যাব।

৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা বরকামতা ইউনিয়ন বাগুড় এলাকায় নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমি যদি ১০ টা ভোট পাই। এই ১০ টা ভোট নিয়ে কাজ করব। যে পাস করুন তার সাথে কাজ করতে চাই। রাজনীতি দুই দিনের, আজ মরলে কাল শেষ। মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

তিনি আরো বলেন, দেবিদ্বারে আমার নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করায়। কেউ কেউ বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসেন। ফোন দিয়ে ভয় দেখায়। ভয় তারাই দেখায় যখন তারা নিজেরাই ভয় পায়। আমরা চাইনা সম্পর্ক নষ্ট হোক। আমার মা বোনরা বাছাই করবে কে আগামী দিনে সংসদে যাবে। অনেক নেতাদের বউরা আমাদের পক্ষে চলে এসেছে । উনাদের ছেলেরাও আমাদের পক্ষে কাজ করা শুরু করেছে।

তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, দুই বছর আগে ভাবিনি এখানে এসে কথা বলব। আমার টাকা নেই। এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই। আগামী নির্বাচনে কোনো এজেন্ট থাকবে না। কোন টাকা পয়সা লাগবে না। আগে নির্বাচনে আপনারা নির্ভয়ে ভোট দিতে পারবেন। আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন।

Exit mobile version