বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রক্ষাও করে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
গতকাল নিজের সংসদীয় আসন কক্সবাজার-১-এ প্রচারণার সময় পেকুয়া উপজেলার মগনামায় আয়োজিত জনসভায় তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, ৩১ দফা ঘোষণার মাধ্যমে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি- বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিককে চিকিৎসা ও স্বাস্থ্যসেবার আওতায় আনতে স্বাস্থ্যকার্ড দেওয়া হবে। সবার জন্য স্বাস্থ্যসেবাই আমাদের নীতি, এই দেশে কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। বিএনপির এই নেতা বলেন, প্রথম দফায় ৫০ লাখ থেকে ১ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
পর্যায়ক্রমে সব পরিবারকে এ সুবিধার আওতায় এনে দারিদ্র্য দূর করা হবে। বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রক্ষা করে। গণমানুষের দল বিএনপি। এ সময় তিনি লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করার কথাও জানান।
