কক্সবাজারকৃষি, প্রাণী ও পরিবেশ

উখিয়ার কৃত্রিম বক ব্যবহার করে পাখি শিকার

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়ারবিল এলাকায় কৃত্রিম বক ব্যবহার করে পাখি শিকারের তথ্য পাওয়ার পর বিশেষ অভিযান পরিচালনা করেছে বনবিভাগ। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উখিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে শিকারিদের পাতানো একাধিক ফাঁদ নষ্ট করা হয় এবং বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়। এছাড়া শামুকের খোলসহ শিকারের বিভিন্ন আলামতও উদ্ধার করে বনবিভাগ। উদ্ধার হওয়া কয়েকটি জীবিত বক পরে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংগঠিত চক্র মাছকারিয়ারবিল এলাকায় বকসহ বিভিন্ন প্রজাতির বন্যপাখি শিকার করে আসছিল। বনবিভাগের নীরব অবস্থানের কারণে দীর্ঘদিন বিষয়টি অবহেলিত থাকলেও সম্প্রতি এ বিষয়ে জানাজানি হলে প্রশাসন অভিযানে নামে।

বনবিভাগের সূত্র জানায়, প্রায় দেড় মাস ধরে প্রতিনিয়ত ওই এলাকায় ফাঁদ পেতে বন্যপাখি শিকার করা হচ্ছিল। তবে কারা এ ঘটনায় জড়িত তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান বলেন, “আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। তারই অংশ হিসেবে আজকের অভিযানে জাল ও শামুকের খোল উদ্ধারসহ জীবিত বক প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button