আওয়ামী লীগের আলোচিত নেত্রী নাসিমা সুলতানা মহুয়া আটক

যশোরের আলোচিত আওয়ামী লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার বিকেলে শহরের পালবাড়ি গাজিরঘাট রোডে তাঁর নিজ বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ডিবির একটি দল তাঁকে আটক করে।

তিনি ওই এলাকার মৃত সোহরাব আলী খানের মেয়ে এবং মহিলা আওয়ামী লীগের সঙ্গে জড়িত।

সোমবার সন্ধ্যার পর তাঁকে আদালতে সোপর্দ করা হলে বিচারক মহুয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া। তিনি জানান, তদন্তে পুরনো বিএনপি পার্টি অফিস ভাঙচুর-সংক্রান্ত মামলায় মহুয়ার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সেই মামলায় তাঁকে আদালতে উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, নাসিমা সুলতানা মহুয়া যশোর জেলা পরিষদ সদস্য প্রার্থী ছিলেন। এছাড়া তিনি জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

Exit mobile version