ঢাকা-১১ নাহিদ ও ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে, প্রথম ধাপে ১২৫টি আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব প্রার্থীর নাম প্রকাশ করেন।

ঢাকা-৯ তাসনিম জারা, ঢাকা-১১ মো. নাহিদ ইসলাম ও ঢাকা-১৮ আসন নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে প্রথম ধাপের ১২৫ জন দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তাদের দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

Exit mobile version