আমরা এমন আগ্রাসী ও রক্তাক্ত রাজনীতি চাই না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

এদিকে হাদিকে নিয়ে শুক্রবার বেলা ৩টা ৫৩ মিনিটে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারি।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘রক্তাক্ত জুলাই পরবর্তী বাংলাদেশে খোদ জুলাই সৈনিক গুলিবিদ্ধ। জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায়? আমরা এমন আগ্রাসী ও রক্তাক্ত রাজনীতি চাই না।’

Exit mobile version